
নাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার সকালে বিজয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শরণখোলা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আঃ গফ্ফার, বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীরমুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইন, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামী লীগ নেতা এমএ রশিদ আকন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা প্রমূখ। আলোচনা সভার আগে উপজেলা সদর রায়েন্দা বাজারে বিজয় র্যালী প্রদক্ষিণ করে স্থানীয় শহিদদের মাজারে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান