হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ;আহত স্বামী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ;আহত স্বামী

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয় নিহতের স্বামী মোটরসাইকেল চালক জিন্না আলী(৫৫) শুক্রবার(১৮ ডিসেম্বর)সকাল ১১ টার দিকে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বিসিক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত মিনা বেগম(৪৫)সদর উপজেলার আশিকপুর আটপুকুর এলাকার জিন্না আলীর স্ত্রী।  এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম বলেন,জিন্না আলী তার স্ত্রী কে নিয়ে মোটরসাইকেল যোগে শহরের আশিকপুর বাসার দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের তারটিয়া এলাকায় পৌছালে উত্তরবঙ্গে গামী একটি ট্রাক তাদের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনা নিহত হয় এবং জিন্না আলী আহত হয়।পরে আহত জিন্না আলী কে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!