
মিজানুর রহমানঃ সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় অতিদরিদ্র মায়েদেরকে অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে ১ হাজার ২৩৮ জন উপকারভোগী মায়ের মাঝে নগদ এক কোটি উনচল্লিশ লক্ষ সাত হাজার টাকা তুলে দেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিলন সরকার প্রমুখ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা