
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি নামক স্থানে ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ৩জন নিহত হয় ও ৩জন গুরুতর আহত হয়েছে। আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দূর্ঘনাটি ঘটেছে। এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ গামী ট্রাকটি ভৈরব গামী সিএনজিটিকে মুখোমুখি আঘাত করলে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু ঘটে। বাকী ৫ জন কে মারাত্মক জখমী অবস্থায় জনগণের সহায়তায় হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় যে, ভৈরবে কালিকাপ্রসাদে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো- নিকলী থানার নোয়াগাও গ্রামের সাহেব আলী মিয়ার পুত্র হাদিস মিয়া (৫০), একই থানার জালালপুর গ্রামের রবিন মিয়া (১৬) ও একজনের নাম পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। আহতরা হলো- নিকলী থানার মজলিশপুর গ্রামের ফরিদ মিয়া (৩৩), একই থানার পিতল হাটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আঃ খালেক (চালক) ও জালালপুর গ্রামের নবী হেসেনের ছেলে ইসমাইল (৩২) বলে জানায় পুলিশ।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া বলেন, উক্ত দূর্ঘনায় কবলিত ৫ জন রোগী হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ২জন নিয়ে আসার আগে মৃত্যু বরণ করেছে। বাকি ৩ জনের চিকিৎসা চলছে। ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক। তাদের কে কিশোরগঞ্জ সদর হাসপাতাল কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করছি আমরা।
এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, দুপুরে কিশোরগঞ্জ গামী ট্রাক ও নিকলী থেকে ভৈরব গামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু ঘটে। নিহতদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওভারটেকিং বা বেপরোয়া গতির কারনেই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আমার ধারনা। এবিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা