
মহান বিজয় দিবসে ফুল দেয়া নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার ১৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে কর্মকর্তা সমিতি ও অফির্সাস এসোসিয়েশন এই দুই সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় বেদির ফুল পদদলিত হতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন শেষে মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।পরে নির্বাচিত কর্মকর্তা সমিতি থেকে বেরিয়ে আসা নতুন সংগঠন ‘অফিসার্স অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে কর্মকর্তারা ফুল দিতে যায়।এসময় তাদের এক কর্মকর্তা জুতা পায়ে বেদিতে উঠলে কর্মকর্তা সমিতির সদস্যরা বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা পরে উভয়পক্ষের কর্মকর্তারা হাতাহাতিতে জড়িয়ে পরে। পরে মারামারির ঘটনাও ঘটে। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে এ রকম ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তদন্ত করে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন ইসলামী বিশ্ববিদ্যালয় স্মৃতিস্তম্ভ মুক্তবাংলায় পুষ্পমাল্য প্রদানকালে তাদের মধ্য থেকে একদল লোক অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেছে। উপাচার্য বলেন, এ ধরনের পরিবেশ সৃষ্টিকারীদের আচরণকে অনভিপ্রেত এবং শহীদদের প্রতি অবমাননার শামিল বলে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান