
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ১ টা ২১ মিনিটে ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন পৌঁছে উল্লাপাড়া স্টেশনে প্রথম যাত্রাবিরতি দিয়েছে। এসময় উল্লাপাড়ার জনসাধারণ গোলাপ ও রজনীগন্ধা নিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক ও যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। উল্লাপাড়া বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আন্তঃনগর এক্সপ্রেস একতা ট্রেন ১৬ ডিসেম্বর থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়া শুরু করেছে।
এরআগে ঢাকা ও পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী এই ট্রেনটি চালু হবার পর থেকে উল্লাপাড়ায় বিরতি ছিল না। এখানে বিরতির জন্য লোকজন রেলপথ মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়ে আসছিলেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় শেষ পর্যন্ত এই স্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি শুরু হয়েছে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ট্রেনটি ঢাকা থেকে বেলা ১০টা ১০ মিনিটে ছেড়ে উল্লাপাড়ায় পৌঁছাবে ১ টা ২১ মিনিটে। পঞ্চগড় পৌঁছিবে রাত সাড়ে ৯টায়। পঞ্চগড় থেকে ট্রেনটি রাতে ঢাকা অভিমুখে যাত্রাকালে ভোর ৪টা ৩৪ মিনিটে উল্লাপাড়ায় দাঁড়াবে।
স্থানীয়রা জানান, ভোরবেলায় রাজধানী ঢাকায় যাবার জন্য একতা এক্সপ্রেসের উল্লাপাড়া স্টেশনে বিরতির প্রয়োজন ছিল। এখন তাদের ব্যবসায়িক কাজে ঢাকায় রেলপথে যাতায়াত আরো সহজ হবে বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া