
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ (১৬ ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজন ও জেলা পরিষদ এর সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬-১২-২০২০ তারিখ ইং সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। আলোচনা সভায় ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস এর বর্ণনা সহ মুক্তিযোদ্ধাগন তাদের নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত আলোচকরা মুক্তিযুদ্ধের চেতনা মে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ও মুক্তিযোদ্ধাগন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২