হোম » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়ায় এন.এন.কে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রাঙ্গুনিয়ায় এন.এন.কে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জাহেদুর রহমান সোহাগ,রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ও দক্ষিন রাজানগর ইউনিয়নের প্রায় ৯শত দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপ্#ি৩৯;র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে দুই ভ্যেনু উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং ভি এইড পাবলিক হল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এই কম্বলগুলো বিতরণ করা হয়। তথ্যমন্ত্রীর পক্ষে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, দক্ষিন রাজানগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহামদ ছৈয়দ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ তালুকদার,

 

 

লালানগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মঈন উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর, ,দক্ষিন রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, ,যুগ্ন সাধারন সম্পাদক,মাষ্টার মোঃ মুছা,সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তালুকদার, রেজাউল করিম বুদা,আবদুল মাবুদ তালুকদার,আবু বক্কর,জাহাংগীর আলম মন্ডল, ফজলুল ইসলাম সেলিম। ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ অসহায় শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন,এসময় অতিথিবৃন্দ বলেন পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ায় প্রতিটি ইউনিয়নে এন.এন.কে. ফাউন্ডেশনের মাধ্যমে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন।।।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!