হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

হাতীবান্ধায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

আসসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহারে হাতীবান্ধা উপজেলার নওদাবাস কালীমোহন তফসিলী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারে শুভ উদ্বোধন করেছেন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।  মঙ্গলবার সকালে উপজেলার নওদাবাস কালীমোহন তফসিলী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনী এক অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, একদল মানুষ ষড়যন্ত্র করে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরী করলে এরা কাফের হয়ে যাবে।
তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তিনি করোনা ভাইরাস এর জন্য দিক নির্দেশনা দিয়ে বলেন,আমরা হয়তোবা জানুয়ারীতে টিকা পাব এবং জুনের মধ্যে সবাই টিকা পাবে। ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু,সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!