হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসি ল্যান্ড

বগুড়ার শেরপুরে ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসি ল্যান্ড

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক  গত ১৩ ডিসেম্বর  বগুড়ার শেরপুর  উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসারা , কুসুম্বী ইউনিয়নের আমন, টুনিপাড়া, গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া, শাহ বন্দেগী ইউনিয়নের ঘুটু বটতলা ,উচরং এর বিভিন্ন স্থানে ফসলি জমি রক্ষায় ও অবৈধভাবে মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময়  “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুসারে পঞ্চাশ হাজার ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন স্থান থেকে ৫ (পাঁচটি) খননযন্ত্র জব্দ করা হয়।  ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন শেরপুর থানা পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!