
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণে জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার দুপুর ২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার সঠিক না থাকার অপরাধে ৩ দোকানে মোট ১৫ শত টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান বলেন শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সাটিফিকেট সহকারী জিহন আলী, অফিস সহায়ক খায়রুল কবির দিনার সহ কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী