
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইলঃ ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামের কালো অধ্যায় রচিত হয় বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যার মাধ্যমে।তাই দেশের জন্য শহীদ এই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কে অবিস্মরণীয় করে রাখতে (১৪ ডিসেম্বর) দেশের সর্বত্র পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।
তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় টাংগাইলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
সোমবার(১৪ ডিসেম্বর) সকালে জেলা সদর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, স্থানীয় সরকারের উপপরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহীদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অপরদিকে সকাল ৭ টায় জেলা শহরের প্রাণ কেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান