
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিল্লার তিতাস উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ ১১/১২/২০২০ ইং শনিবার সকাল ১১ টায় ‘সকল ক্যাডার ফোরাম কুমিল্লা’এর আয়োজনে তিতাস উপজেলা পরিষদ এবং তিতাস উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া,তিতাস উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্মআহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নূর নবী।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান। মজিদপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোস্তাক আহমেদ,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,৭১ এর পরাজিত শক্তি আবারও দেশ বিরোধী চক্রান্তে ব্যর্থ অপচেষ্টায় লিপ্ত হয়েছে,মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি একজোট হয়ে স্বাধীনতাবিরোধীদের সকল অপচেষ্টায় রুখে দাড়াতে হবে ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন