হোম » প্রধান সংবাদ » কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জামালপুর চেম্বারের মানববন্ধন

কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জামালপুর চেম্বারের মানববন্ধন

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননা ও কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি মানববন্ধন করেছে। শনিবার সকালে শহরের তমালতলা চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করেন জেসিসিআই। জেসিসিআই’র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির পরিচালক মোঃ রকিবুল করিম,
সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, চেম্বারের পরিচালক আনিসুর রহমান মানিক, চেম্বারের পরিচালক ও জামালপুর জেলা কম্পিউটার এসোসিয়েশনের সভাপতি আলহাজ শাহ্ নেওয়াজ ইসলাম জাহাঙ্গীর, চেম্বারের পরিচালক মোঃ মুর্শেদুল আলম রাজু, বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা,
তথ্য বিষয়ক সম্পাদক রবিউল হাসান লায়ন, জাবেদ গ্রুপের সুপার ভাইজার মোঃ মোসলিম উদ্দিন, মোবাইল এসোসিয়েশন জামালপুর পৌর শাখার প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। মানববন্ধনে অংশনেয় জামালপুর চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দসহ জামালপুর জেলার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!