
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের নাটঘর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে । নাটঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হক শাহ্ কালাচানের সভাপতিত্বে ও সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক মমিনুল হক এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাওসার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য নোয়াব মোল্লা, শিবপুর পুলিশ ফাঁড়ির এ এস আই আবু সাঈদ, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সহ সভাপতি রবিউল আলম রুবেল,সাংবাদিক হেদায়েতুল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু, মোঃ ওয়াসিম,সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তাহসিন ভুইয়া রোম্মান,
সন্মানীত সদস্য এনামুল হক সরকার,মনিরুল ইসলাম কালন মাষ্টার, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ইমন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, বিদ্যাকুট ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম রুমি, শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি ফারুকুল ইসলাম বিল্লাল মাষ্টার, সাধারণ সম্পাদক খাইরুল এনাম,সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম সজিব। আরও উপস্থিত ছিলেন,হাসান মেম্বার,জরু মিয়া সর্দার প্রমুখ।
মাদকমুক্ত নবীনগর চাই নাটঘর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী ২ বছরের জন্য কুড়িঘরের জিল্লুর চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমানকে সভাপতি, সাংবাদিক মমিনুল হক রুবেল কে সাধারণ সম্পাদক ও নাঈমুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে আংশিক কমিটি ঘোষনা করেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার।
এসময় তিনি বলেন, “মাদক কারবারি এবং মাদকাসক্তদের কোনো ছাড় নয়, বর্তমান যুবসমাজ মাদক মুক্ত রাখার জন্য সচেতনতামূলক লিফলেট, বিভিন্ন খেলাধুলা সহ সকল কিছু মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সংগঠনের সম্মেলনের পর সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান