
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ” জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভৈরব উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজ ১১ ডিসেম্বর সকালে উপজেলা চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্র খিসা, ভৈরব সার্কেল এর এএসপি রেজুয়ান দিপু, র্যাব-১৪ ভৈরব ক্যাম্প, সিপিসি-৩ এর এএসপি বেলায়েত হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদ আলম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, সিনিয়র মৎস কর্মকর্তা লতিফুর রহমান, কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা অফিস সহকারী প্রবাল রায় প্রমুখ।
এছাড়াও ভৈরব উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর জন্য আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। বঙ্গবন্ধু নির্দিষ্ট কোন দলের নয়। তিনি সকল দলের। তিনি স্বাধীন রাষ্ট্র ভূমির স্বপতি। তিনি আমাদের দেশের অহংকার। তিনি অম্লান, তিনি অমর। বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। কিন্তু গত ৪ নভেম্বর দিবাগত রাতে মূর্তির নামে ফতোয়া দিয়ে কে বা কাহারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে।
এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর করা হয়নি। এই আঘাত বাঙ্গালী জাতির হৃদয়ে করা হয়েছে। এই আঘাত একটি দেশের ভূখণ্ডের উপর করা হয়েছে। এমন হীন কর্ম যারা করেছে, আমরা তাদের কে ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এমন নেক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের কে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য যে, কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ৪ নভেম্বর শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়। শনিবার সকালে তা নজরে আসার পর ক্ষোভ জানিয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে।কারা এই ভাস্কর্য ভাংচুরে যুক্ত ছিল, তা জানা যায়নি। কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ শহরের ওই স্থানে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২