হোম » প্রধান সংবাদ » রৌমারীতে ৩টি ইউনিয়নে দুথটি নৌকা ১টি স্বতন্ত্র প্রার্থী জয়ী

রৌমারীতে ৩টি ইউনিয়নে দুথটি নৌকা ১টি স্বতন্ত্র প্রার্থী জয়ী

রৌমারী,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের নির্বাচনে দুটি নৌকা ও একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) ওই ৩টি ইউনিয়নের মোট ২৮টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকাল ৫ টা পর্যন্ত । এতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ৫শত ৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন, এসএম রেজাউল করিম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আমির হোসেন (বিএ) (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫ ভোট।

 

 

৩নং বন্দবেড় ইউনিয়নে ১২ হাজার ৫ শত ১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪শত ১৯ ভোট। এবং ৬ নং চরশৌলমারী ইউনিয়নের সাইদুর রহমান দুলাল স্বতন্ত্র প্রার্থী হিসাবে (ঢোল) প্রতীক নিয়ে ৫ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেএম ফজলুল হক মন্ডল (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২শত ২৬ ভোট। এ বিষয়ে রিটারনিং কর্মকর্তা এস এম সাইফুর রহমান বলেছেন, ৩ টি ইউনিয়নেই ভোট সুষ্ঠু, নিরপক্ষ, ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট পরার হার ছিল শতকরা প্রায় ৮৪ ভাগ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!