
মো :তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাংগা জেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে একজন নারী মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ।
দর্শনা থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে বৃহস্পতিবার ১০ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই সাইফুল ইসলাম ও
এ এস আই মহিউদ্দিন,
এ এস আই আনোয়ারুল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন ঈশ্বর চন্দ্রপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন ঈশ্বর চন্দ্রপুর গ্রামে মৃতঃ সাইদুর রহমানের স্ত্রী মোছাঃ কাকলি (২৮) কে আটক করে পুলিশ। এবং আটককৃত আসামির বাড়ির উঠানের উপর ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দর্শনা থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মোঃ মাহাব্বুর রহমান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা