
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় চাচার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভাতিজা ইয়াকুব আলী (৩০) নিহত হয়েছেন। সে উপজেলার সুঘাট ইউনিয়নের সদর হাসড়া গ্রামের আবু সাঈদের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বগুড়া বাজার এলাকায় চান্দাইকোনা-রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, সকালে নিহত ইয়াকুব আলী মোটরসাইকেল যোগে ভবানীপুর বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে মালবাহী ওই ট্রাকটিও একইদিকে যাচ্ছিল। ট্রাকটির চালক সম্পর্কে নিহতের চাচা হওয়ায় তারা পাশাপাশি যান চালিয়ে গল্প করছিলেন। একপর্যায়ে ট্রাক ও মোটরসাইকেলটি বগুড়া বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের চালক ইয়াকুব আলী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান বলে জানান ওই স্টেশন কর্মকর্তা। শেরপুর থানার শহীদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হবে।।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত