হোম » প্রধান সংবাদ » চাঁদাবাজি মামলায় খালাস পেলেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেন

চাঁদাবাজি মামলায় খালাস পেলেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেন

চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দÐপ্রাপ্ত আসামি নূর হোসেন। এই সময় তার ৫ সহযোগীও মামলায় খালাস পায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

এই সময় আরো খালাসপ্রাপ্তরা হলেন, নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল, শাহজাহান, মর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ ও বুলবুল। এই বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীর কাছে নূর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান নূর হোসেন ও তার সহযোগীদের নিয়ে ভাঙচুর করেন।

এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে আদালত খালাস দিয়েছেন। তিনি আরো বলেন, রায় ঘোষণার পর আদালতে নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আরো ৬টি মামলায় শুনানি হয়েছে। এর মধ্যে একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র আইনের মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবং ৪টি মামলায় সাক্ষী আসেননি। আদালত ৬টি মামলার পরবর্তী শুনানির জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!