হোম » প্রধান সংবাদ » জনকল্যাণে বর্তমান সরকার উন্নয়ন করে যাচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

জনকল্যাণে বর্তমান সরকার উন্নয়ন করে যাচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লে‌ছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। জনগণের কল্যাণে বর্তমান সরকার উন্নয়ন করে যাচ্ছে এবং প্রশংসনীয় ভূমিকায় থেকে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।

গতকাল বৃহস্প‌তিবার দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়তনে উপ‌জেলা প্রশাস‌নের নী‌তি‌নির্ধারণী ফোরাম উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

মন্ত্রী আ‌রো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।

রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে আ‌রো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহা‌ন, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান সালাউ‌দ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!