হোম » প্রধান সংবাদ » নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যক্তির ৩২ টি টুকরা ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যক্তির ৩২ টি টুকরা ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির প্রায় ৩২ টি টুকরা ছন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দূঘটনা ঘটে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধারনা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিল।

 

রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় মারা গিয়ে রাস্তার উপর পড়ে ছিল। অন্যান্য যানবাহন লাশের উপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়। সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন পড়ে থাকা লাশের প্রায় ৩২ টি টুকরা উদ্ধার করে। মান্দা থানার পরিদর্শক ওসি শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, লাশটির পরিচয় শনাক্ত করার মত তেমন কোন তথ্য থানা পুলিশ পাইনি। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করেছেন। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!