
এম.এ রাশেদ, বগুড়া প্রতিনিধিঃ “বাঙ্গালি নদী রক্ষায় ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন বগুড়া শেরপুর উপজেলা প্রশাসন।” ০৯ ডিসেম্বর ২০২০ বুধবার মান্যবর বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,বগুড়া মহোদয়ের নির্দেশনা মোতাবেক শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে বাঙ্গালি নদী রক্ষার্থে ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরিনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুসারে এক লক্ষ (১,০০০০০/-) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও দুইটি মাটি টানায় ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন শেরপুর থানা পুলিশ বগুড়া। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন