প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২০, ২:৩৬ পি.এম
মাটি কাটা বন্ধে অভিযান শুরু; ১ লক্ষ টাকা জরিমানা, ইনস্ট্রুমেন্ট জব্দ…

এম.এ রাশেদ, বগুড়া প্রতিনিধিঃ “বাঙ্গালি নদী রক্ষায় ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন বগুড়া শেরপুর উপজেলা প্রশাসন।" ০৯ ডিসেম্বর ২০২০ বুধবার মান্যবর বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,বগুড়া মহোদয়ের নির্দেশনা মোতাবেক শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে বাঙ্গালি নদী রক্ষার্থে ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরিনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুসারে এক লক্ষ (১,০০০০০/-) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও দুইটি মাটি টানায় ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন শেরপুর থানা পুলিশ বগুড়া। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.