হোম » প্রধান সংবাদ » শিবগঞ্জে গভীর নলকুপের স্কীমের মধ্যে জোড়প‚র্বক সৌর বড়িং করার অভিযোগ

শিবগঞ্জে গভীর নলকুপের স্কীমের মধ্যে জোড়প‚র্বক সৌর বড়িং করার অভিযোগ

শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মানকৈর মৌজায় গভীর নলকুপের স্কীমের মধ্যে কেএসএফ ট্রেড লিমিটেড এর বিরুদ্ধে জোড়প‚র্বক সৌর চালিত অগভীর সেচপাম্প স্থাপনের লক্ষে বড়িং করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গভীর নলকুপের মালিক প‚র্বসৈয়দপুর গ্রামের কৃষক ইয়াছিন আলী বাদী হয়ে উপজেলা সেচ কমিটি ও থানা অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ দায়ের করেছে।

 

অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার সৈয়দপুর ইউনিয়নের প‚র্বসৈয়দপুর গ্রামের মৃত ওসমান প্রামানিকের ছেলে
কৃষক ইয়াছিন আলী প্রায় ৪ বছর পুর্ব হতে মানকৈর মৌজায় জে,এল,নং ২৫১ খতিয়ান নং ১০৭১ ও দাগ নং ১২২০ তে বিএডিসি কর্তৃত লাইসেন্স প্রাপ্ত হয়ে গভীর নলকুপ বসিয়ে কৃষি জমিতে পানি সেচ করে আসছে। কিন্তু কেএসএফ ট্রেড লিমিটেড একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মোজাফরের সহযোগীতায় ও তার জমিতে ইয়াছিন আলীর গভীর নলকুপের স্কীমের মধ্যে জোড়প‚র্বক সৌর বড়িং করেছে। এতে ইয়াছিন আলীর স্কীমের কৃষি জমি কমে যাওয়াসহ ব্যাপক ক্ষতি সাধন ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে আশঙ্খা করছে এলাকাবাসী ।

 

তাই তিনি এ ব্যাপারে আইনি সহায়তার জন্য উপজেলা সেচ কমিটি ও থানা অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে জমির মালিক মোজাফর হোসেন জানান,ইয়াছিন আলীর পাম্প থেকে আমার পাম্পের দুরত্ব প্রায় ১ হাজার ফুট। এতে ইয়াছিন আলীর স্কীমের কোন ক্ষতি না হওয়ার কথা। এ ব্যাপারে কেএসএফ ট্রেড লিমিটেড এর এমডি শামীম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইডকল এর অনুমোদনে নিয়ম কানুন মেনেই ওই স্থানে সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার পাম্প বসানোর লক্ষে বোড়িং করা হয়েছে।

 

এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা সেচ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার আলমগীর করিব জানান, তদন্তপ‚র্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!