হোম » প্রধান সংবাদ » নাটোরের নলডাঙ্গায় প্রয়াত আব্দুল হামিদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

নাটোরের নলডাঙ্গায় প্রয়াত আব্দুল হামিদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত আব্দুল হামিদ প্রামানিক এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।  নওপাড়া গ্রামবাসীর আয়োজনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আলহাজ্ব ইয়াছিন আলীর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সাহেব আলী,সাবেক পৌর প্রশাসক আ: হাফিজ,নলডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল হোসেন প্রমুখ। প্রয়াত আব্দুল হামিদ প্রামানিক মানুষের কল্যাণে সবসময় কাজ করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!