হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় সফল নারীদের জয়িতা সম্মাননা

উল্লাপাড়ায় সফল নারীদের জয়িতা সম্মাননা

উল্লাপাড়া (প্রতিনিধি) প্রতিনিধিঃ “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথে দেবেই পাড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৯ ডিসেম্বর) উল্লাপাড়ায় আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উল্লাপাড়া উপজেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নিবার্হী কর্মকতার্ দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,

উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, জয়িতা ময়না রায়, নাজনীন আক্তার, রুমা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

এবছর সফল জননী ক্যাটিগরিতে কানসোনা গ্রামের ময়না রায়, অর্থনৈতিক ভাবে সফল ক্যাটিগরিতে শ্যামলীপাড়ার রুমা পারভীন, শিক্ষা ও চাকুরীরর ক্ষেত্রে ঝিকিড়ার নাজনীন আক্তার, নিযার্তনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটিগরিতে মমতাজ পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নেওয়ারগাছার লাভলী পারভীনকে জয়িতা নিবার্চিত করা হয়। অনুষ্ঠানে অতিথিরা জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল তুলে দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!