
আরিফুল ইসলাম আরিফ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ভালুকায় ওয়াহেদ ফাউন্ডেশনের কর্তৃক জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫,এপ্লাস প্রাপ্ত ৩২জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।৮ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী,বিশিষ্ট শিক্ষানুরাগী জেলা আওয়ামীলীগ নেতা,আলহাজ্ব এম.এ ওয়াহেদ এমবিএ এসব কৃতি শিক্ষার্থীদের নিজ অর্থায়নে শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ দানে বৃত্তি প্রদান করেন।এসময় অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান,
আতিকুজ্জামান লস্কর বিএসসি,আতাউর রহমান কামাল,আনিসুর রহমান (বিএ),নূরে আলম জিকু,হুমায়ূন আহমেদ হিমু,আলহাজ্ব নুরুল আলম,প্রধান শিক্ষক,সিনিয়র শিক্ষক শাহজালালের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেক,আসাদুজ্জামান খান দুদু,শাহ আলম সরকার,হাশেম আহমেদ,বাহাদুর ইসলাম স্বপ্ন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।এসময় আংঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ২০জন এবং ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের ১২জন সহ মোট ৩২জন কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রত্যেকে ১০হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া