
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নবীনগর থানা প্রেসক্লাব নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (০৮/১২) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এই সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়।
“আমরা কথায় নয় কাজে বিশ্বাসী” এই স্লোগানকে সামনে নিয়ে একঝাকঁ তরুণ মেধাবী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকের সমন্বয়ে নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর লেখক ফোরাম সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, নবীনগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, সাংবাদিক ফারুক আহমেদ আরো অনেকে।
নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি এম কে জসিম উদ্দিন কে সভাপতি, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রতিনিধি নূর মোহাম্মদ জয়কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দরা হলেন সহ সভাপতি পরে ডেইলী মর্নিং অবজারভার পত্রিকার প্রতিনিধি মোঃ মাহফুজ ও দৈনিক আমার কাগজ পত্রিকার প্রতিনিধি হেয়াদেত উল্লাহ ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি বিল্পব নিয়োগী তন্ময়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বার্তা বাজার ও জাগরণ পত্রিকার প্রতিনিধি আক্তারুজ্জামান ও ডেইলী অবজারভার পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি কাউছার আলম ও দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি আবুল হাসান জাহিদ। অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক পদে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রতিনিধি জাবেদ আহম্মেদ জীবন,সহ প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে দৈনিক সবার খবর পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান,আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে দৈনিক গণজাগরণ পত্রিকার প্রতিনিধি মাসুম মির্জা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা ও ফোকাস বিডি২৪ এর প্রতিনিধি সোহেল মিয়া,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আলোকিত দেশ পত্রিকার প্রতিনিধি মমিনুল হক রুবেল ও কার্যকরী কমিটির সদস্য হলেন,দৈনিক ভোরের সময় প্রতিনিধি মোঃ বাবুল,দৈনিক আমার সময় প্রতিনিধি সোহাগ মনি, দৈনিক বাংলার নবকন্ঠ প্রতিনিধি নিজাম উদ্দিন,দৈনিক বর্তমান দিন প্রতিনিধি জামাল উদ্দিন,দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি কবির হোসেন।
সাধারণ পরিষদের সদস্য হয়েছেন দৈনিক দেশের দর্পন প্রতিনিধি মাইদুল ইসলাম চৌধুরী,
দৈনিক প্রভাতী খবর প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন, দৈনিক গনতদন্ত প্রতিনিধি ওলিউল্লাহ,দৈনিক কালের খবর প্রতিনিধি টিপু সুলতান।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বানে নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ সহ বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান