হোম » প্রধান সংবাদ » বেনামী চিঠি দিয়ে রাবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি!

বেনামী চিঠি দিয়ে রাবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি!

রাবি প্রতিনিধিঃ বেনামী চিঠি দিয়ে জীবননাশের হুমকি পেয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষক ড. মু. আলী আসগর। রোববার (০৬ ডিসেম্বর) রাজশাহী মহানগরের মতিহার থানায় এ জিডি করেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক আলী আসগর নিজেই।

এবিষয়ে রাবি শিক্ষক আলী আসগর বলেন,  রোববার (০৬ নভেম্বর) সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্ট অফিসের মাধ্যমে আমার জীবননাশের হুমকির একটি বেনামী পত্র পাই। উক্ত পত্রে লেখা আছে “যতই মামলা করিস তার কোন লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকরে চাকরী হবে না আসগর। তোর খবর করে দিব। সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাচবি না। তোরে খামু তোর মামলাও খামু”

পরে জীবননাশের হুমকি পেয়ে গতকাল রাত সাড়ে ৮ টায় আমি মতিহার থানায় জিডি করেছি। এবিষয়ে মতিহার থানার ওসি মোঃ ওলিউর রহমান বলেন, এজাতীয় একটি জিডি আমরা পেয়েছি। দ্রুতই দোষীকে সনাক্ত করে আমরা আইননানুগ ব্যবস্থা নেবো। এর আগে, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিনটি শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৬ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়নি। এ অবস্থায় ২০১৯ সালের জুলাইতে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার প্ল্যানিং কমিটিকে না জানিয়েই প্রভাষক পদে আবেদনের জন্য যোগ্যতা শিথিল করা হয়।

এজন্য ওই বিভাগের শিক্ষক ও প্ল্যানিং কমিটির সদস্য অধ্যাপক মু. আলী আসগর ২০১৯ সালের দেয়া বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন। আদালত রুল জারি করেন। এ রুল বিচারাধীন থাকাবস্থায় ২৬ জানুয়ারি ৪৯৭তম সিন্ডিকেট সভায় নতুন বিজ্ঞপ্তির আলোকে তিনজন শিক্ষক নিয়োগ দেয়া হয়। বিষয়টি আদালতকে জানানোর পর আদালত এ নিয়োগ বাতিল করেন।

নিয়োগ বাতিলকৃত শিক্ষকরা হলেন- শামসুন নাহার, মুখতার হুসাইন ও রেজভী আহমেদ ভূঁইয়া। একই সঙ্গে এক মাসের মধ্যে ওই বিভাগের তিনটি পদে শিক্ষক নিয়োগে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!