
ময়মনসিংহ,ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।স্বাধীনতা বিরোধী উগ্র সা¤প্রদায়িক ও ধর্ম ব্যসায়ী কতৃক কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সারাদেশের ন্যায় ভালুকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এস.এম.নূরুল ইসলাম,ভালুকা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত হোসেন পাঠান,ভালুকা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,উথুরা ইউপি চেয়ারম্যান বজলুর রহমান বাচ্চু,রাজৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক,ভালুকা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজিবুর রহমান পান্না,ধীতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম,মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিল্টন মােল্লা,ভরাডােবা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আফতাব পাঠান,যুবলীগ নেতা আশরাফুল আলম জান্নাত,রমিজ উদ্দিন খান,
কামরুজ্জামান বুলবুল,সাইফুল ইসলাম,মাজাহারুল ইসলাম খােকন ও রাসেল মন্ডল,ইয়াং সোসাইটির চেয়ারম্যান হাজী শফিকুল ইসলাম সাগর,ফয়সাল আহমেদ ফাইজুল সহ উপজেলার অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।বিক্ষোভ মিছিলটি শিমুলতলী মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে পৌরসভার প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২