
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ সোমবার (৭ ডিসেম্বর) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে সারপুকুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের আইজিএ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা সমাজসেবা অফিসার মাহবুব আলম। এ সময় সারপুকুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুকশাহানারা সুলতানা মুক্তাসহ প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান