হোম » প্রধান সংবাদ » পুলিশের তাৎক্ষণিক সেবা পেতে ৯৯৯ কল দিন: ওসি চকরিয়া থানা

পুলিশের তাৎক্ষণিক সেবা পেতে ৯৯৯ কল দিন: ওসি চকরিয়া থানা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজার এর চকরিয়া উপজেলায় “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসুন” শীর্ষক জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  ৭ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদ মাঠে  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসুন শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চকরিয়া থানার ওসি জনাব শাকের মোহাম্মদ যুবায়ের, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুর রহমান, এবং কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শওকত ওসমান সহ ইউপি সদস্য সহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি এবং দুই শতাধিক নারী পুরুষ ।
সভায় প্রধান অতিথি বলেন,  সকলকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান, তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ তথা চকরিয়া থানা পুলিশের গঠিত নারী, শিশু, বয়স্ক ও বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য হেল্প ডেক্স তৈরি করা হয়েছে, এবং তার সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করছি ।এই ছাড়া তাৎক্ষণিক সেবা গ্রহণের জন্য ট্রিপল নাইনে ফোন করে সেবা নেওয়ার জন্য ও তিনি অনুরোধ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!