হোম » প্রধান সংবাদ » শ্রীপুরে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

শ্রীপুরে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে রায়হান (২১) নামের এক ইলেক্ট্রিশিয়ান  নিহত হয়েছে।  রবিবার (৬ ডিসেম্বর)  দুপুরে শ্রীপুর উপজেলার বরমি বাজারের আল-আরাফা ইসলামি ব্যাংকের নিকট জৈনেক আজিজুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান(২১) উপজেলার বরমী ইউনিয়নের খলারটেক এলাকার মাইনুদ্দিনের ছেলে। সে বরমি বাজারে মিন্টু ইলেকট্রনিকসে কাজ করতো। শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!