
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শরনখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের পশ্চিম কদমতলা গ্রামে হালিম আকনের দোকান সংলগ্নে সেতু বন্ধন একটি কালভার্ট মাঝ খান থেকে ভেঙ্গে বিশাল গর্ত হয়ে জনদূর্ভোগ সৃষ্টি হচ্ছে মর্মে উল্লেখ করে এতে লেখেন সাধারণ জনগণ সহ ইজিবাইক, ইজি ভ্যান মোটরসাইল চালাতে বিপদ জনক অবস্থার সৃষ্টি হচ্ছে। কিন্তু অনেক দিন অতিবাহিত হলেও কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
আজ সকালে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক, গরীব অসহায় মানুষের প্রিয় মুখ জনাব আজমল হোসেন মুক্তার দৃষ্টি কাড়ে বিষয়টি। তিনি সাথে সাথে বিষয়টি আমলে নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় জনগণের সাময়িক ভোগান্তি নিরসনে নিজ উদ্যোগে নেতাকর্মীদের সাথে নিয়ে কালভার্ট মেরামত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩ রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জালাল আহম্মেদ রুমি,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পান্না আকন,আওয়ামীলীগ নেতা হেলাল সরদার, জেলা ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাওন সহ অত্র এলাকার অসংখ্য জনগণ।
এ সময় অত্র এলাকার জনগণ বলেন মানুষের ভোগান্তি লাগবে এগিয়ে আসতে জনপ্রতিনিধি হওয়া লাগেনা শুধু উদার মনমানসিকতার প্রয়োজন তা আজ আমাদের প্রিয় নেতা মুক্তা ভাই বুঝিয়ে দিলেন আমরা তার জন্য দোয়া করি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান