
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩৪ কেজি গাঁজা এবং ১০০০ পিস ইয়াবা জব্দ করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন। গত শনিবর ভোর ৩টায় বিআইপি তথ্যের ভিত্তিতে করমুডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে চন্দ্রাঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪কেজি গাঁজা এবং ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য- ৪,১৯,০০০/- টাকা। অভিযান চলাকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীগণ রাতের অন্ধকারে পালিয়ে যায় । এ ব্যাপারে সাপাহার থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান