হোম » প্রধান সংবাদ » মহাস্থানে জনসাধারন সাথে ইউপি  চেয়ারম্যান শফির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাস্থানে জনসাধারন সাথে ইউপি  চেয়ারম্যান শফির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ রবিবার সকালে মহাস্থান পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় জনগণের সাথে বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক আলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এলাকাবাসীর সমস্যা ও প্রত্যাশা বিষয়ক এ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রায়নগর ইউপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,  নির্বাচিত হবার পর জনগণের দূর্ভোগ নিরসনে সামাজিক, আর্থিক ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে চলেছি। অবশিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে  নিরসনের উদ্যোগ নেয়া হচ্ছে। সরকারী সমস্ত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিপূর্ণ একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে এলাকার জনসাধারন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রোড লাইট ও গভীর নলকুপের সমস্যার কথা তুলে ধরলে তিনি তা স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিঠু, সহ সভাপতি আব্দুর রহীম সাজু, সাবেক সভাপতি আব্দুল বাছেত, সাধারন সম্পাদক এস আই সুমন, যুগ্ম সাধারন সম্পাদকদ্বয় ওবায়দুর রহমান ও গোলাম রব্বানী শিপন, কোষাধক্ষ্য নুরনবী রহমান, সদস্য মুনসুর রহমান আকাশ, আব্দুল বারী, আলহাজ্ব লাল মিয়া, সমাজ সেবক আইফুল ইসলাম, ফুল মিয়া সম্ভাব্য মেম্বার প্রার্থী আব্দুল মালেক, সানাউল হক, হাফিজুর রহমান, আবু বক্কর সিদ্দিক, আজিজুল হক, অন্যান্য জনসাধারন ও স্থানীয় মহিলা সমাজ। মতবিনিময় শেষে প্রধান অতিথি এলাকার সমস্যাগুলো সরজমিনে ঘুরে ঘুরে দেখেন ও চিহ্নিত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!