
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জকে নিয়ে নেগেটিভ নয় পজেটিভ সংবাদ প্রকাশ করুন। তিনি বলেন, নারায়ণগঞ্জের নাম শুনলে যে একটা আতংকের বিষয় আসে, আমার মনে হয় এখন সেখান থেকে বের হওয়ার সময় এসেছে।
শনিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগারের মিলনায়তনে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে এ ধরণের আহবান জানান তিনি। এ সময় পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আজকের অনুষ্ঠানে সংসদ সদস্য উপস্থিত আছেন। আমার আশা ছিল এই অনুষ্ঠানে নগর পিতাও উপস্থিত থাকবেন। করোনা কালীন সময়ে আমরা অনেক কথাই বলতে করতে কিংবা একসাথে হতে পারি না। আজকে একটি সুযোগ ছিল, সাবায় একসাথে থাকলে এই শহরকে এই নগরকে নিয়ে আমার দু’একটি কথা ছিল।
এসপি বলেন, আমরা নগরে একটি সুন্দর পরিবেশ দেখতে চাই। তার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করা উচিৎ। নারায়ণগঞ্জের হাজার বছরের ইতিহাস আছে। নারায়ণগঞ্জের মানুষ মানুষকে ভালবাসতে জানে। তিনি বলেন, নারায়ণগঞ্জে কিছু বহিরাগত মানুষজন বিশৃঙ্খলা বা সমস্যা’র সৃষ্টি করে। আমরা সেটাকে বড় করে দেখি। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, জন প্রশাসন, র্যাব এবং বিশেষ করে মিডিয়ার লোকেরা যদি একসাথে কাজ করি। তবে অবশ্যই একটি সূখী ও সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে পারবো।
এসপি বলেন, কোভিড ১৯ এর সময় নারায়ণগঞ্জের যে ভয়াবহ অবস্থা ছিল তখন মিডিয়াসহ নারায়ণগঞ্জবাসি সবাই কাধে কাধ মিলিয়ে কাজের মাধ্যমে আমরা আবার ঘুরিয়ে দাড়িয়েছি। জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হসাইন স্মিথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ট্রাস্ট সদস্য কাশেম হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া