হোম » প্রধান সংবাদ » পাতাকপির সাথে এ কেমন শত্রুতা

পাতাকপির সাথে এ কেমন শত্রুতা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ বিঘা পাতাকপি ও ১৫ শতক পেঁয়াজের চারা নষ্ট করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের কোনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পারসোনতা গ্রামের কৃষক সেলিম রেজা অধিক লাভের আশায় আগাম জাতের পাতাকপি ও পেঁয়াজের চাষ করেন। আর ১ খানেক পর পাতাকপি এবং পেঁয়াজগুলো বাজারজাত কারণের উপযোগী হতো বলে অভিযোগ করেন কৃষক সেলিম।

কৃষক সেলিম জানান প্রতি বছরের মতো এবছরেও তিনি আগাম সবজি চাষ করেছিলেন। তিনি এই পেঁয়াজ ও পাতাকপি বিক্রি করে অধিক লাভবান হবেন। কিন্তু দুবৃর্ত্তরা তার এই অধিক লাভের সবজি কাঁচি দিয়ে কেটে নষ্ট করেছেন। তিনি এই শীত মৌসুমে উল্লিখিত সবজী বিক্রি করে অর্ধ লক্ষাধিক টাকা আয় করতেন। আর এই টাকা দিয়েই চলতো তার সংসার। এই হীন কর্মকান্ডের জন্য তিনি বিচার দাবি করেন।

এই ঘটনায় তিনি স্থানীয় দূর্গানগর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আফছার আলী জানান,বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!