হোম » প্রধান সংবাদ » জামালপুরের ইসলামপুর আসনের সাংসদ নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের গণসংবর্ধনা

জামালপুরের ইসলামপুর আসনের সাংসদ নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের গণসংবর্ধনা

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরের ইসলামপুর আসনের সাংসদ আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি ধর্ম মন্ত্রনালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় গণসংবর্ধানা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব জিএসএস মিজানুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক এ্যাড. সরোযার জাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াছমিন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ প্রমুখ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুস নাসের চারর্লেস, ১০ নং গাইবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী।  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এ্যাড. আমান উল্লাহ আকাশ, সোহরাব হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আলহাজ্ব ছনোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঞ্জু মনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদবিনজালাল প্লাবনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!