হোম » প্রধান সংবাদ » বগুড়ার মোকামতলায় ইয়াবাও নগদ টাকাসহ মাদক সম্রাট ছবি সোহাগ বাবু আটক

বগুড়ার মোকামতলায় ইয়াবাও নগদ টাকাসহ মাদক সম্রাট ছবি সোহাগ বাবু আটক

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই স্বপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ  ৪ ডিসেম্বর রাত্রি সাড়ে ৯ টায় মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে উপজেলার শংকরপুর সাহেব পাড়া গ্রামের জবেদ আলীর ছেলে  কুখ্যাত মাদক ব্যবসায়ী  সোহাগ বাবু (২৫) কে  ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৩ শত ৮০  টাকাসহ তাকে গ্রেফতার করেন পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ বাবুর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৫ ডিসেম্বর সকালে কোর্টে প্রেরণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!