
নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে চালানো বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে পরোয়ানাভুক্ত ১০, নিয়মিত মামলায় ৩ এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সিদ্ধিরগঞ্জ এর বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, গ্রেফতারী পরোয়ানাসহ নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ৬ষ্ঠ দিনের মতো এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর, মফিজুল ইসলাম, মো. বাবুল বাবু, মুসা, মো. ফরহাদ মিয়া ও শান্তসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২