
আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । শুক্রবার(৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া (৪৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের প্রয়াত ময়জুদ্দীনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আজ সকালে নিহত সিরাজ মিয়া শ্রীপুরের সিংগারদিঘী এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ফেরার পথে সকাল আটটার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকার আর এ কে সিরামিক্স কারখানার সামনে পৌঁছালে ময়মনসিংহগামী কাভার্ডভ্যানটি পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে চালক সহবমোটরসাইকেল কাভার্ডভ্যানের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিরাজ মিয়া নিহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা