হোম » প্রধান সংবাদ » বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা বহন, কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার!

বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা বহন, কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার!

সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা বহন করছিল হাবিবুল মোস্তফা(৫৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী।তবে শেষপর্যন্ত  ইয়াবা বিক্রি করা হয়নি তার। কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ ফুলকলি মিস্টির দোকানের সামনে থেকে ২০০০ পিস ইয়াবা সহ থাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে   গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক  করেছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ আব্দুল্লাহ, এএসআই রুবেল বড়ুয়া, এএসআই জয়নাল আবেদীন ও কনস্টেবল আলী হোসেন সহ কোতোয়ালি থানার  একটি টিম।  আটককৃত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা ইউনিয়নের সিকদার পাড়ার সিরাজুল মোস্তফার ছেলে।  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসীন মুঠোফোনে গণমানুষের আওয়াজকে জানান,
‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।সে আগেও ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  উল্লেখ্য যে, আটককৃত  আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য আইনে ০৩টি মামলা রহিয়াছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!