
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দাশকান্দি গ্রামের মেঘনা নদীতে অজ্ঞাতনামা এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। বোরকা পরিহিতা এই মহিলার আনুমানিক বয়স ৪৫ বছর। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার দাসকান্দি গ্রামের মেঘনার পারে লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। লাশটির গায়ে কোন ধরনের আঘাতের দাগ নেই। এ ব্যাপারে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা