
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমির ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। কমিটিতে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহিকে সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে অন্যদের সদস্য করা হয়েছে।
সদস্যদের মধ্যে রয়েছে- আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজর অধ্যক্ষ মনিরুল হক সিকদার, আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, আইনজীবী কামরুল ইসলাম, আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম নাঈম, শিল্পী বিকাশ কুসুম রায় চক্রবর্তী ও শিল্পানুরাগী ব্যক্তিত্ব ননী গোপাল স্বর্ণকার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২