
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের সম্পৃক্তকরণ শীর্ষক জেলা পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার
সকাল ১০টা থেকে দুপুর ০১টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার এর উপপরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ বলেন,
নওগাঁ জেলায় ০৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলছে। প্রকল্পের শুরু থেকেই গ্রাম আদালতের মামলার সংখ্যাগত দিক থেকে প্রকল্পভ‚ক্ত ২৭টি জেলার মধ্যে নওগাঁ বরাবরই সর্বোচ্চ স্থানে রয়েছে। তাছাড়া সারাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির জন্য নওগাঁ জেলা ২১ বার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ধন্যবাদ পত্র পেয়েছে।
গ্রাম আদালতের ক্ষেত্রে নওগাঁ জেলার এই সাফল্যের পিছনে গ্রাম আদালত প্রকল্পের অবদানের পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদেরও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। এ পর্যায়ে এসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও আমাদের সকলকে সম্মিলিতভাবে গ্রাম আদালতের সাফল্যের এই ধারাবহিকতা ধরে রাখতে হবে। তার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ করে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম- কম্পিউটার অপারেটরদেরকে যেহেতু সরকারি সিদ্ধান্ত মোতাবেক গ্রাম আদালতের পেশকারের দায়িত্বসহ মামলার নথি সংরক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে, সে কারণে
আমি মনে করি প্রকল্পের আওতায় নিয়োগকৃত গ্রাম আদলত সহকারীদেরকে প্রত্যাহার করে নিলেও এবং প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও নওগাঁ জেলার গ্রাম আদালতের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া