
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির (৪৩) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১’টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯’টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে ডিবি, সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারাও ঘটনাস্থলে আসে। লাশটির চেহারা কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা। লাশটির পরিচয় পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঐ অজ্ঞাত ব্যাক্তিটিকে কুপিয়ে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন