হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

দাগনভূঞায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. শাহীন মুন্সী,মেডিকেল অফিসার ডাঃ এজি কাউসার আহমেদ। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খলিলুর রহমান। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রদ্বীপ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সায়েম উল্যাহ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!