
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী প্রার্থী ৮জন। গতকাল বুধবার (২ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এরা হলেন- পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব দানীউল হক মোল্লা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সদস্য গোলজার হোসেন।
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর বলে পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব দানীউল হক মোল্লা জানিয়েছে। আরো জানান বৃহস্পতিবার বা শুক্রবার পৌর আওয়ামীলীগ এর বর্ধিত সভায় প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে ভোট সম্পাদন করে প্রার্থীতা তালিকা ক্রমানুসারে জেলা আওয়ামীলীগ এর নিকট সুপারিশ সহ প্রেরন করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২